এমবাপ্পের জোড়া গোলে জিতল পিএসজি
<![CDATA[
চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে ‘এইচ’ গ্রুপে যে দুটি দল শক্তিশালী, সেই পিএসজি ও য়্যুভেন্তাস মুখোমুখি হয়েছিল একে অপরের। তাতে জয়টা থাকলে ফরাসি ক্লাবটিরই। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা জিতেছে ২-১ গোলে।
পার্ক দেস প্রিন্সেসে দ্বিতীয় মিনিটেই গোল পেতে পারতো পিএসজি। সেই সুযোগ তারা মিস করে নুনো মেন্ডেস ভুল জায়গায় বল পাস দেওয়ায়। অন্যদিকে ইউরোপীয় প্রতিযোগিতার নতুন মৌসুমটাকে রঙিন করেই রাখলেন কিলিয়ান এমবাপ্পে। ডি বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। পিএসজি শিবিরে সবচেয়ে বড় আক্রমণটা হয়েছিল ম্যাচের ১৭তম মিনিটে। তবে জোরালো রক্ষণের সুবাদে সে যাত্রায় বেঁচে যায় ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে ফেবারিট নই আমরা: পিএসজি কোচ
নেইমারের প্রথম গোলে অ্যাসিস্ট করেন নেইমার জুনিয়র। তার দ্বিতীয় গোলটিতে অবদান আশচরাফ হাকিমির। দুই খেলোয়াড়ের ফাঁক গলে হাকিমির বাড়িয়ে দেয়া বলে পা ছুঁয়ে জালের দেখা পান কিলিয়ান। তাতে প্রথমার্ধ শেষে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসি বাহিনী। ম্যাচের তখন ৫৩ মিনিট, মিডফিল্ডার ফিলিপ কস্টিকের ভাসিয়ে দেয়া বলে দুর্দান্ত এক হেডে গোল পান ওয়েস্টন ম্যাককিনি। ম্যাচের বাকি সময়ে দুদল আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কেউই গোলের মুখ দেখেনি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় রিয়াল-ম্যানসিটির
এদিকে, হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু হয়েছে চেলসির। তুলনামূলকভাবে খর্ব শক্তির দল দিনামো জাগরেভের বিপক্ষে তারা হেরেছে ১-০ গোলে। হার না দেখলেও জয়ের স্বাদ পাওয়া হয়নি এসি মিলানের। আরবি সালসবুর্গের বিপক্ষে তারা ড্র করেছে ১-১ গোলে। অন্য ম্যাচগুলোতে বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে কোপেনহেগেনকে, বেনফিকা ২-০ গোলে ম্যাকাবি হাইফাকে ও শাখতার দোনেৎস্ক ৪-১ গোলে আরবি লাইপজিগকে হারিয়েছে।
]]>




