Feni (ফেনী)ফেনী

ফেনী জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা

জেলা প্রশাসনের আয়োজনে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির এক সভা হয়েছে। মঙ্গলবার ফেনী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির এক সভা হয়েছে। মঙ্গলবার ফেনী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, সিভিল সার্জন ডা. রফিক-উস সালেহীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা সামাজিক-সম্প্রীতি কমিটি এই জেলায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে উদ্বুদ্ধকরণ সভা, জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করবে। এ সময় তিনি জেলার সামাজিক সম্প্রীতি রক্ষায় সবার সহযোগিতা চান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এম ইউসুফ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্ল্যাহ, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাঈন উদ্দিন খোন্দকার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা, সহায় সভাপতি মঞ্জিলা মিমি।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!