Feni (ফেনী)ফেনী সদররাজনীতিসর্বশেষ

ফেনীতে যুবদলের শোক র‌্যালী – দৈনিক ফেনীর সময়

শহর প্রতিনিধি :

নারায়ণগঞ্জে নিজ দলীয় নেতা হত্যার প্রতিবাদে ফেনী শহরে শোক র‌্যালী করেছে যুবদল নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার র‌্যালীতে নেতৃত্ব দেন।

শহরের ইসলামপুর রোডের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের শহীদুল্লাহ কায়সার সড়ক হয়ে রামপুর এলাকার ভূঞা বাড়ী সম্মুখস্ত স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাতের পরিচালনায় সমাবেশে বেলাল হোসেন ও নাসির উদ্দিন খন্দকার ছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা আহবায়ক নিজাম উদ্দিন পাটোয়ারী, পৌর আহবায়ক জাহিদ হোসেন বাবলু।

কর্মসূচীতে জেলা সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার, শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, প্রচার সম্পাদক ফখরুদ্দিন, সদর উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন, পৌর সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান রতন, শিল্প সম্পাদক মুন্সি এনামুল হক কামরুল, গণশিক্ষা সম্পাদক তুহিনুর রহমান, যোগাযোগ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক টুটুল চন্দ্র নাথ, সহ-সম্পাদক আবুল কালাম, সদর উপজেলা যুগ্ম-আহবায়ক মীর সবুজ, ইস্রাফিল, সাহাদাত হোসেন লিটন, পৌর যুগ্ম-আহবায়ক শরীফুল ইসলাম রাসেল, সাইদুল ইসলাম প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!