বিনোদন

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে বেলারুশের সামরিক মহড়া শুরু

<![CDATA[

ইউক্রেন ও পোল্যান্ড সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে বেলারুশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে মহড়ার কথা জানিয়েছে। বলেছে, ‘শত্রুর দখল করা ভূখণ্ড মুক্ত করা ও সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা’র লক্ষ্যে এ মহড়া চালানো হচ্ছে।

বেলারুশ ইউরোপে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর আগেই প্রতিবেশী দেশটিতে সেনা মোতায়েন করে রাশিয়া। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলারুশের মাটি ব্যবহার করেই ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী।

এ অভিযানে রাশিয়াকে সব ধরনের সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কা। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মিনস্ক ও ভিটেবস্কের উত্তর-পূর্ব অঞ্চলে ইউক্রেন ও পোল্যান্ড সীমান্তে এ মহড়া চালানো হচ্ছে।

আরও পড়ুন: জ্বালানি সংকট নিরসনে যা করছে জার্মানি

বেলারুশ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ সামরিক মহড়া। শত্রুদের দখল করা অঞ্চলগুলো মুক্ত করা এবং সীমান্ত অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এই অনুশীলন। ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে বেলারুশের এ সামরিক মহড়ার দিকে তীক্ষ্ণ নজর রাখছে পোল্যান্ড ও ইউক্রেন কর্তৃপক্ষ।

এদিকে রোমানিয়া থেকে রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা জবাব দিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছেন, রোমানিয়ার এক কূটনীতিককে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুখারেস্ট থেকে এক রুশ কর্মকর্তাকে বহিষ্কারের জবাবে তাদের ওই কূটনীতিক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ফের গোলাবর্ষণ

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!