বাংলাদেশ

রানি এলিজাবেথের মৃত্যুতে পুতিনের সমবেদনা

<![CDATA[

যুক্তরাজ্যের সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে পাঠানো এক বার্তায় এই সমবেদনা জানান তিনি।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, ‘অনেক দশক ধরে, দ্বিতীয় এলিজাবেথ যথাযথভাবে তার প্রজাদের ভালোবাসা ও সম্মানের পাশাপাশি বিশ্বমঞ্চে কর্তৃত্ব উপভোগ করেছেন।’

এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে রাজা তৃতীয় চার্লস সাহসিকতার সঙ্গে স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনে সমর্থ হবেন বলে আশাবাদ করেন পুতিন।

আরও পড়ুন: রানির মৃত্যুতে যেসব পরিবর্তন আসছে যুক্তরাজ্যে

এরআগে লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (সেপ্টেম্বর) সন্ধ্যার পর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!