বিনোদন

আমদানির খবরে বগুড়ায় কমল চালের দাম

<![CDATA[

ভারত থেকে চাল আমদানির খবরের পরই কমতে শুরু করেছে বগুড়ার চালের বাজার। আড়তগুলোতে চালের দাম বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা কমেছে। তবে আগে বাড়তি দামে কিনে রাখার অজুহাতে খুচরাবাজারে বেশি দামে বিক্রির অভিযোগ ক্রেতাদের। নিম্নবিত্তের ভোগান্তির চিত্র এখনো পাল্টায়নি।

চাহিদা-জোগানের সূত্রে নয় বরং জ্বালানি তেল আর ধানের বাড়তি মূল্যের অজুহাতে হঠাৎ করেই গত মাসের মাঝামাঝিতে বগুড়ার চালের বাজারে শুরু হয় মিলার-আড়তদারদের চালবাজি। প্রথমে চিকন পরে মোটা চালের দামও বাড়ে কেজিতে ৪ থেকে ১০ টাকা পর্যন্ত।

৪৫ টাকা বৃদ্ধির পর তেলের দাম কমেছে মাত্র ৫ টাকা। আউশ ধান কেবল হাটে উঠতে শুরু করেছে। তাতে বাজারে বিশেষ প্রভাব পড়ার কথা নয়। তবে ভারতীয় চাল আমদানির খবরের পর থেকে বাজার নিম্নমুখী বলছেন আড়তদাররা। কমেছে ১৫০ টাকা পর্যন্ত। মোটা চালের দাম সপ্তাহের ব্যবধানে কমেছে কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। অনেক ব্যবসায়ীর মতে চালের বাজারে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করে মিলাররা।

আরও পড়ুন: ওএমএস চালু হওয়ায় কমেছে চালের দাম: খাদ্যমন্ত্রী

আড়তদাররা চালের দাম কমার কথা বললেও খুচরাবাজারে এখনও আগের দামেই চাল বিক্রির অভিযোগ রয়েছে ক্রেতাদের।

আর চালের বাজার নিয়ন্ত্রণে মিল ও বাজারগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার অধিদফতর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!