বিনোদন

দুই বছরের জন্য তুরস্কে গেলেন মাতা

<![CDATA[

অবশেষে নতুন ঠিকানা খুঁজে পেলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার হুয়ান মাতা। তুর্কি ক্লাব গালাতাসারাই-এর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে এই স্প্যানিয়ার্ড। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি ক্লাবটি।

গত মৌসুমে রাফ র‍্যাগনিকের অধীন মাঠে বেশি দেখা যায়নি মাতাকে। পাশাপাশি গত মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাওয়ায় এটা অনুমেয়ই ছিল যে, নতুন চুক্তি করতে যাচ্ছেন না তিনি। ফলে মৌসুম শেষেই ফ্রি এজেন্টে পরিণত হন সাবেক এই চেলসি মিডফিল্ডার। ফ্রি এজেন্ট হওয়ার পর অনেক ক্লাবের সঙ্গেই তার নাম জড়িয়েছিল। অনেক গুঞ্জন শোনা গিয়েছিল যে আবারও স্পেনে ফিরতে যাচ্ছেন তিনি। 

তবে নিজ দেশে না ফিরে তুর্কি জায়ান্ট গালাতাসারাই-এর সঙ্গে চুক্তি করেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়। তার সঙ্গে দুই বছরের চুক্তি করলেও চুক্তির দ্বিতীয় বছরটি কার্যকর হবে দুই পক্ষের সমঝোতায়।

আরও পড়ুন: ফেনেরবাচে ছেড়ে নতুন ঠিকানা খুঁজে নিলেন ওজিল 

২০১৪ সালের জানুয়ারিতে চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে আট বছরে ২৮৫টি ম্যাচ খেলেছেন তিনি। দলটির হয়ে ৫১টি গোলের পাশাপাশি তার নামের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ৪৭টি।

ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগসহ ৪টি শিরোপা জিতেছেন মাতা। এদিকে স্প্যানিশ এই ক্লাবটি মিডফিল্ডের পাশাপাশি আক্রমণেও শক্তি বাড়িয়েছে। চলতি মৌসুমের জন্য পিএসজি থেকে ধারে ক্লাবটিতে যোগ দেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!