খেলা

অনৈতিক কর্মকাণ্ড, কলেজ শিক্ষক-শিক্ষিকা বহিষ্কার

<![CDATA[

নীলফামারী সদর উপজেলা চাঁদেরহাট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু হেলাল ও জীববিদ্যা বিভাগের এক প্রদর্শককে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সামায়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গত ৩১ আগস্ট তাদের বহিষ্কার করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম।

তিনি বলেন, গত ৩১ আগস্ট কলেজের গভর্নিং বডির সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, আবু হেলাল ও একই কলেজের জীববিদ্যা প্রদর্শকের (ড্যামোনেস্টর) সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ মেলে। এ ঘটনা আবু হেলালের প্রথম স্ত্রী জানতে পেরে সৈয়দপুরে জীববিদ্যা প্রদর্শকের বাসায় গিয়ে সম্প্রতি দুজনকে অপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।

ধরা পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হয়। কলেজের অবিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কলেজ কর্তৃপক্ষ তাদের সতর্ক করে দেন। কিন্তু তারা কলেজের নিয়মনীতির তোয়াক্কা না করে অনৈতিক কর্মকাণ্ড (কাজ) চালিয়ে যান।

আরও পড়ুন: নারী সহকর্মীকে আপত্তিকর মেসেজ, রসিক কর্মকর্তাকে অব্যাহতি

অনৈতিক সম্পর্কের বিষয়ে আবু হেলাল ও জীববিদ্যার নারী প্রদর্শকের কাছে জানতে চাইলে তারা বলেন, ‘আমরা অতি গোপনে অনেক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই।’
 

হেলাল বলেন, আমার প্রথম স্ত্রী (বড় বউ) বিষয়টি মেনে নিতে না পারায় সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।

নীলফামারী জেলা সদরের চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম বলেন, কলেজের সুনাম রক্ষার ক্ষেত্রে কেউ অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকলে কলেজ কর্তৃপক্ষ কখনও তা মেনে নেবে না। বহিষ্কারের নোটিশে আরও বলা হয়েছে পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের বহিষ্কারাদেশ বলবৎ থাকবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!