খেলা

লক্ষ্মীপুরে কভার্ডভ্যান চাপায় রিকশার দুই যাত্রী নিহত

<![CDATA[

লক্ষ্মীপুরে কভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর তিন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কমলনগর উপজেলার হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুত্বর আহত একজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

নিহতরা হলেন কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের সেলিমের ছেলে আরিফ হোসেন বাবু ও হাফিজের ছেলে জাকির হোসেন বটু। আর আহতরা হলেন- একই গ্রামের তছলিমের ছেলে সুমন (২৫), তার নাতনি মিম (৩) ও স্বপ্না আক্তার।

এদের মধ্যে সুমন ও মিমকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর গুরুত্বর আহত স্বপ্না আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় ট্রাকচাপায় পথচারী শিশু নিহত

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, রামগতি থেকে একটি কভার্ডভ্যান লক্ষ্মীপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ অপর এক যাত্রী নিহত হয়। এ সময় অটোরিকশার অপর তিন যাত্রী আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহত দু’জনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর গুরুতর আহত স্বপ্না আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!