খেলা

১৭ উইকেটের দিনে ইংল্যান্ডের লিড ৩৬ রান

<![CDATA[

প্রথম দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে, দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছিল রানির মৃত্যুর কারণে। তৃতীয় দিন থেকে মাঠে গড়িয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের খেলা। যেখানে দাপট দেখাচ্ছে পেসাররা। একদিনে পড়েছে ১৭ উইকেট। তবুও ইংলিশরা লিড নিয়ে দিন শেষ করেছে ৩৬ রানে।

লন্ডনের দ্য ওভালে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ১১৮ রানে অলআউট করে দেয়ার পেছনে অন্যতম কারিগর অলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রড। রবিনসন ৫ উইকেট ও ব্রড ৪ উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মার্কো ইয়ানসেন। ২৩ রান করেন কায়া জুন্দো এবং ১৮ রান করেন কেশভ মাহারাজ। 

আরও পড়ুন: ইংলিশ পেসারদের তোপে ১১৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা 

জবাব দিতে নেমে স্বস্তিতে দিন শেষ করতে পারেনি ইংল্যান্ডও। একটা সময় ২ উইকেটে ৮৪ রান থাকলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাফসেঞ্চুরি করেন অলি পোপ। ৭৭ বলে ১৩ বাউন্ডারিতে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। জো রুট করেন ২৩। বাকিদের কেউ পনেরোও করতে পারেননি। দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৭ উইকেটে ১৫৪ রান। ব্যাটিংয়ে আছেন বেন ফোকস (১১) এবং অলি রবিনসন (৩)। 

প্রোটিয়া বোলারদের মধ্যে এখন পর্যন্ত সফল মার্কো ইয়ানসেন। ৩৪ রানে ৪টি উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট শিকার কাগিসো রাবাদার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!