ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলছে দিল স্ত্রী
<![CDATA[
গাইবান্ধায় স্ত্রী সাবান বেগমের ছোড়া ফুটন্ত গরম পানিতে ঝলসে গেছেন স্বামী মোস্তাফিজুর রহমান রিপন। রোববার (১১ সেপ্টেম্বর) ভোরে গাইবান্ধা শহরের সুখনগর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সকালে স্বামী রিপনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোস্তাফিজুর রহমান রিপন (৪৫) ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সাবান বেগম(৩৫) সাদুল্লাপুর উপজেলার ভোলা মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বাড়িতে বিছানায় ঘুমাচ্ছিলেন স্বামী মো. মোস্তাফিজুর রহমান রিপন। ভোর রাতে ঘুমন্ত রিপনের শরীরে স্ত্রী মোছা. সাবানা বেগম ফুটন্ত গরম পানি ঢেলে দেয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। পরে স্ত্রী সাবানা বেগম বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে আত্মচিৎকারে তার মা দরজা খুলে দেখেন রিপনের চোখসহ শরীরের মাথার দিকের বেশিরভাগ অংশই ঝলসে গেছে।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: যৌতুক না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানভীর রহমান সময় সংবাদকে বলেন, মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি শরীর ঝলসানো অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তাকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তার অবস্থার অবনতি হলে সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। স্ত্রী সাবানা বেগম পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
]]>




