আপত্তিকর অবস্থায় ধরা, প্রেমিকার ‘ধর্ষণ মামলায়’ প্রেমিক কারাগারে
<![CDATA[
সহপাঠী প্রেমিকাকে নিয়ে একান্তে সময় কাটাতে নির্জন ঘরে গিয়ে জনতার হাতে আটক হলেন কিশোর প্রেমিক। শুধু তাই নয়, ধরা পড়ার পর ‘প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের আশ্বাসে ধর্ষণ’ এর মামলাও হয় দশম শ্রেণিতে পড়ুয়া ওই প্রেমিকের বিরুদ্ধে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সরদার বাড়ির ছোট একটি টিনের ঘরে ওই কিশোর ছাত্র-ছাত্রী প্রবেশ করলে এলাকাবাসীর কাছে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশ খবর দিলে ভেদরগঞ্জ থানার উপ পরিদর্শক রাজিব ঘটনাস্থলে গিয়ে ছাত্র-ছাত্রীকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে ওই ছাত্রী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন।
স্থানীয় প্রবীণ হাজী মীর বকশ সরদার বলেন, তারা দুজন মাঝে মধ্যেই এই বাড়িতে আসে এবং দুই থেকে তিন ঘণ্টা সময় কাটায়। অন্য দিনের মতো ঘটনার দিনও তারা সকাল সাড়ে ৯ টার দিকে এসে এই বাড়ির ছোট একটি টিনের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে আশপাশের নারীরা আমাকে ও স্থানীয় জনপ্রতিনিধি রুবেল মীরকে বিষয়টি জানায়।
আরও পড়ুন: কলেজছাত্রীর গোপন ভিডিও ধারণ, বখাটের কারাদণ্ড
পরে, থানায় ফোন দিয়ে পুলিশকে জানানো হলে পুলিশ এসে আপত্তিকর অবস্থায় তাদের আটক করে এবং দু’জনকেই থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহালুল খান বাহার বলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। বিয়ের আশ্বাসে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দু’জনকেই আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই স্কুলছাত্রী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ২০০৩ সংশোধনী আইনের ৯/১ ধারা মোতবেক ওই ছাত্রকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য শরীয়তপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
]]>




