বাংলাদেশ

ফেনীতে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

<![CDATA[

ফেনীতে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের দক্ষিণ রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বাটাখালী (তরজঘাটা) গ্রামের নবাব মিয়ার ছেলে মো. সোহেল (২০) ও পূর্ব সুরাজপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আল-অমিন সাগর (১৯)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, মাদক ব্যবসায়ীরা একটি পিকআপে করে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। রোববার দুপুর ১টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ রামপুর বশর ফ্লাওয়ার মিলের সামনে একটি গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি মিনি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা মিনি পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

পরে র‌্যাব সদস্যরা গাড়িসহ সোহেল ও সাগরকে আটক করে। এ সময় গাড়িটি তল্লাশি করে দুইটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে মোট ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পিকআপটির কোনো বৈধ কাগজ না থাকায় সেটিও জব্দ করা হয়।

আরও পড়ুন: ফেনীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ২ মাদক ব্যবসায়ী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন সুকৌশলে বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।

বিকেলে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানায় র‍্যাব।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!