ছেলেদের ঝগড়া কেন ‘ডগফাইট’ হবে না?
<![CDATA[
‘ক্যাটফাইট’ শব্দটি নারীদের জন্য প্রচন্ডরকমভাবে অপমানজনক। বলিউডের নামী অভিনেত্রী হুমা কুরেশি বলেন, ঝগড়া, মন কষাকষি সবার মধ্যেই হয়ে থাকে। একে অপরের সঙ্গে মানিয়ে নিতে না পারলেই ঝগড়া হয়ে থাকে। এতে লিঙ্গের কোনো ব্যাপার নেই। ছেলেরাও তো ঝগড়া করে। বরং ওদের মধ্যে আরও বেশি হয়। এটা কিন্তু কোন গুজব না। তাহলে সেই ক্ষেত্রে কেউ তো সেটাকে ‘ডগফাইট’ বলেন না।
মেয়েদের মধ্যে ঝামেলা হলেই ‘ক্যাটফাইট’ কথাটি প্রায়ই শোনা যায়। মেয়েদের মধ্যে চলতে থাকা ঝগড়া, ঝামেলাকে সাধারণত এই নামেই অভিহিত করা হয়ে থাকে। আর এই শব্দটিতেই যাবতীয় আপত্তি রয়েছে এ বলিউডের নামী অভিনেত্রীর।
অভিনেত্রীর মতে, ‘ক্যাটফাইট’ শব্দটি প্রচন্ডরকমভাবে পিতৃতান্ত্রিক মানসিকতা বহন করে। সম্প্রতি ‘ক্যাটফাইট’ নিয়ে কথা বলেছেন ‘মহারানী’ ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেত্রী।
বলিউডের নানা কাহিনী প্রায়ই শুনে থাকেন দর্শকরা। কোনো নায়িকার সঙ্গে অপর কোনো নায়িকার ঝামেলা থেকে শুরু করে এক নায়ককে দুই নায়িকার দড়ি টানাটানি- এসব বলিউডে কয়েক দশক ধরে চলে আসছে। কিন্তু এই ঝামেলা, ঝগড়া যে শুধুমাত্র অভিনেত্রীদের মধ্যেই হয়, এমনটা নয়। সাফল্যের শীর্ষে পৌঁছনোর জন্য বলিউডে গোপনে যে ইঁদুরদৌড় চলে, সেখানে তো লিঙ্গ ভেদে প্রত্যেকেই সামিল থাকে।
হুমা কুরেশির মতে, ‘ক্যাটফাইট’ শব্দটি নারীদের জন্য প্রচন্ডরকমভাবে অপমানজনক। তিনি বলেন, ঝগড়া, মন কষাকষি সবার মধ্যেই হয়ে থাকে। একে অপরের সঙ্গে মানিয়ে নিতে না পারলেই ঝগড়া হয়ে থাকে। এতে লিঙ্গের কোনো ব্যাপার নেই। ছেলেরাও তো ঝগড়া করে। বরং ওদের মধ্যে আরও বেশি হয়। এটা কিন্তু কোন গুজব না। তাহলে সেই ক্ষেত্রে কেউ তো সেটাকে ‘ডগফাইট’ বলেন না।
আরও পড়ুন: প্রতিভাগুণেই বলিউডে শক্ত অবস্থান গড়েন হুমা কুরেশী
‘এক থি ডায়েন’ খ্যাত অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করতে গেলে মত পার্থক্য হতেই পারে। কিন্তু তার মানে কিন্তু একেবারেই এটা নয় যে এখানে সবাই সবার প্রতিদ্বন্দী। মতানৈক্য হলেই তাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে বলে ধরে নেয়া হয় এবং এরপর ‘ক্যাটফাইট’ এর গুজব রটিয়ে দেয়া হয়। হয়তো সেই বিষয়টার বাস্তব কোনো অস্তিত্বই নেই।
আরও পড়ুন: তারলা দালালের বায়োপিকে হুমা কুরেশি
হুমা বলেন, দুজন অভিনেত্রীর মধ্যে যদি একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই হয়, তাহলে তা নিয়ে যে পরিমাণ চর্চা হয়, দুজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তা হয় না।
পর্দার ‘মহারানী’ আরও বলেন, দুজন অভিনেতাকে একসঙ্গে মুখ্য চরিত্রে কাস্ট করা খুব কঠিন। কারণ তাদের মাথার মধ্যে সব সময় চলবে কার বাইসেপস বেশি বড়। তবে আমার মতে, এই বিষয়ে মেয়েদের নিয়ে একটা খারাপ ধারণা হয়েই আছে। আমার কিন্তু মেয়েদের সঙ্গে কাজ করতে বেশ ভালোলাগে।
হুমার কাজের দিক থেকে বলা হলে, সদ্য মুক্তি পেয়েছে তার ‘মহারানী’ ওয়েব সিরিজ।সেখানে প্রশংসিত হয়েছে তার অভিনয়। এরপর অভিনেত্রীকে ‘ডাবল এক্সএল’ ছবিতে দেখা যাবে। সেখানে তার সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন বলিউডের আর এক নামী অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এছাড়াও ছবিতে রয়েছেন সোনাক্ষীর চর্চিত প্রেমিক জাহির ইকবাল।
সূত্র: আনন্দবাজার
]]>




