ভৈরবে ট্রাক্টরচাপায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত
<![CDATA[
কিশোরগঞ্জের ভৈরবে ইটবাহী ট্রাক্টরের চাপায় বাইসাইকেল আরোহী চয়ন (১৩) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের দড়িচন্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে। চয়ন ইতালিপ্রবাসী আরমান মিয়ার ছেলে। সে এলাকার আদর্শ হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, চয়ন বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসী ট্রাক্টর চালককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ক্যাম্পে ট্রাক উল্টে দুই রোহিঙ্গা কিশোরী নিহত
ভৈরব থানার উপপরিদর্শক রিগ্যান মোল্লা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
]]>




