Feni (ফেনী)ফেনী

ফেনীর মহিপালে যমুনা পরিবহনের বাসে আগুন, প্রাণে রক্ষা পেল যাত্রীরা

ফেনী | তারিখঃ September 12th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 15 বার

শহর প্রতিনিধি->>

ফেনীর মহিপালে ঢাকা বাস স্টেশনে গ্যাস লিকেজ থেকে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসে যাত্রী কম থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সোমবার সকালে মহিপাল বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাক মুখি সড়কের ঢাকাগামী একটি বাস আগুন লাগে (কুমিল্লা-জ-১১- ০০৯১)। যাত্রী কম থাকায় যাত্রীরা দ্রুত নেমে পড়তে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার ইউনিটের তিনটি মাত্র ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা বলে ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি নিশ্চিত করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!