Feni (ফেনী)জাতীয়ফেনী

বাসসের ন্যাশনাল ডেস্ক ইন-চার্জ হলেন তানভীর আলাদিন

জাতীয়, ফেনী | তারিখঃ September 13th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 217 বার

ঢাকা অফিস->>

সিনিয়র সাংবাদিক কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন)-কে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) ন্যাশনাল ডেস্কের ইন-চার্জ নিযুক্ত করা হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর, সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তাকে পদে পদায়ন করা হয়। এর আগে তানভীর আলাদিন বাসসের ন্যাশনাল ডেষ্কে কো-অর্ডিনেটর পদে কর্মরত ছিলেন।

তানভীর আলাদিন ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজি বাড়ির (প্রবীণ কর আইনজীবী) কাজি গোলাম মাইন উদ্দিনের সন্তান। কথাসাহিত্যিক তানভীর আলাদিন, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ এবং ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’ সভাপতি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!