খেলা

আন্দোলনের রূপরেখা চূড়ান্ত, ঘোষণা শিগগিরই: ফখরুল (ভিডিও)

<![CDATA[

যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু জাতীয় পার্টিই নয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে যে কোনো দলের জন্য দরজা খোলা আছে বিএনপির।

তিনি বলেন, বর্তমান সরকারকেই সংবিধান পরিবর্তন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে।

দলের স্থায়ী কমিটির বৈঠকের একদিন পর মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সিদ্ধান্ত জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল জানান, শিগগিরই আসছে যুগপৎ আন্দোলনের রূপরেখা। এই আন্দোলনে যে কোনো রাজনৈতিক দলের জন্য বিএনপির দরজা খোলা আছে। তবে জাতীয় পার্টির সঙ্গে কোনো ফরমালি আলোচনা হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন: বিদেশে আ.লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই: কাদের

ভবিষ্যতের জন্য ও সহিংসতা এড়াতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, এর বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, সহিংসতা এড়াতে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়কের ব্যবস্থা সরকারকেই করতে হবে। নির্বাচন হতে হবে নির্বাচনের মতো। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে ক্ষমতাসীনদের।

সরকার চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব উল্লেখ করে ফখরুল বলেন, নিরপেক্ষ ব্যবস্থা তৈরি করতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এরপরেই যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোকে নিয়ে পার্লামেন্ট গঠন করা হবে।

সরকার পদত্যাগ না করলে কোনো নির্বাচনই হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করে তিনি বলেন, দমন নীতি দিয়ে কোনো সরকারই বেশি দিন টিকে থাকতে পারে না। এই সরকারও তাই করছে। হামলা চালিয়ে উল্টো বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: বিএনপির সময়ে ভারত সফরের প্রাপ্তি কী, আয়নায় দেখতে বললেন কাদের

মানবাধিকার লঙ্ঘনের দায়ে অন্য সংস্থার মতো পুলিশের ওপরেও যেন নিষেধাজ্ঞা না আসে সে বিষয়ে সতর্কও করেন মির্জা ফখরুল। তিনি বলেন, পুলিশকে কোনো প্রতিপক্ষ বানায়নি বিএনপি। সরকার সংবিধান লঙ্ঘন করে পুলিশকে ব্যবহার করছে।

ফখরুল বলেন, র‌্যাবকে মানবাধিকার লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তেমনি সরকারের নির্দেশে মানবাধিকার লঙ্ঘনের কারণে পুলিশের উপরও নিষেধাজ্ঞা আসুক তা চায় না বিএনপি।

মির্জা ফখরুলের সংবাদ সম্মেলনের বক্তব্যটি শুনতে এখানে ক্লিক করুন

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!