খেলা

দক্ষিণী সিনেমায় ১০ কোটি রুপি দাবী সঞ্জয়ের

<![CDATA[

সবে এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে নাম কামিয়েছেন দক্ষিণী নির্মাতা লোকেশ কানাগারাজ। কমল হাসান, ফাহাদ ফাজিল, বিজয় সেথুপাথি অভিনীত ‘বিক্রম’ সিনেমাটির কথা বলছি। কেবলমাত্র অভিনয়শিল্পীদের নামেই চলেনি এই সিনেমা, নির্মাতার অসাধারণ নির্মাণশৈলীও প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে। শোনা যাচ্ছে, এবার বিজয়কে নিয়ে আরেক ধামাকা দিতে যাচ্ছেন ‘বিক্রম’ নির্মাতা।

কয়েক মাস আগেই নিজের পরবর্তী গ্যাংস্টার ড্রামা ঘরানার ছবির ঘোষণা দিয়েছেন নির্মাতা লোকেশ কানাগারাজ। গুঞ্জন উঠেছে এই ছবিতে তিনি বলি তারকা সঞ্জয় দত্তকে ভিলেনের চরিত্রে নিতে চাইছেন। বিজয়ের পাশে ভিলেন চরিত্রে কাজ করতে ১০ কোটি টাকা দাবি করেছেন ‘কেজিএফ’ খ্যাত ভিলেন সঞ্জয় দত্ত।

আরও পড়ুন: প্রথমবার ছেলের জন্য কী কিনলেন সোনমের স্বামী

এরই মধ্যে দর্শকদের মাঝে শুরু হয়েছে উত্তেজনা। গুঞ্জন সত্যি করে যদি আসলেই সঞ্জয় আর বিজয় লোকেশের পরিচালনায় কাজ করেন তাহলে নিঃসন্দেহে আরও একটি আলোচিত সিনেমা পেতে যাচ্ছে দর্শক। তবে বর্তমানে থালাপতি বিজয় তার পরবর্তী ছবি ‘ভারিসু/ভারাসুদু’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। যে সিনেমায় তার বিপরীতে কাজ করেছেন ‘পুষ্পা’ খ্যাত রাশমিকা মানদানা। বলা হচ্ছে বিজয়ের এই নতুন সিনেমা আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে।

আরও পড়ুন: ‘বিগ বস’-এ এবার নিজে খেলবেন সালমান!

এদিকে, সঞ্জয় দত্তকে দর্শক ‘দ্য গুড মহারাজা’ এবং ‘ঘুড়চাড়ি’ সিনেমায় দেখতে পাবেন খুব শীঘ্রই। 

সূত্র: টলিউড ডট নেট

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!