এক দৃশ্যে ২০০ অভিনয়শিল্পী নিয়ে কাজ করেছি: রাফী
<![CDATA[
দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে নিজের চতুর্থ কাজ নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে তার চরকি অরিজিনাল ফিল্ম ‘নিঃশ্বাস’-এর টিজার ও ট্রেলার সাড়া ফেলেছে নেটমাধ্যমে। এবার ছবির পেছনের গল্প জানালেন নির্মাতা।
ভিন্নধর্মী এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নিঃশ্বাস’। মূলত একটি হাসপাতালের গল্প দেখানো হয়েছে এ সিনেমায়। হাসপাতালে আসা বা ভর্তি হওয়া মানুষের নিঃশ্বাসের জন্য যে যুদ্ধ তাই গল্পের মূল থিম। সদ্যজাত শিশুর প্রথম নিঃশ্বাস থেকে শুরু করে একজন মৃত্যু পথযাত্রীর নিঃশ্বাসের জন্য বাঁচার লড়াই সবই তুলে ধরা হয়েছে এ সিনেমায়, এমনটায় জানান নির্মাতা রায়হান রাফী।
আরও পড়ুন: ‘দিন দ্য ডে’ নিয়ে মালয়েশিয়ায় অনন্ত-বর্ষা
এখানে অনেক অভিনয়শিল্পী কাজ করেছেন। এমন দৃশ্যও রয়েছে যেখানে একই সঙ্গে ২০০ জন শিল্পীও কাজ করেছেন। দৃশ্যটি অনেক বড় এবং সবাই এক টেকে ওকে করেছে,’ যোগ করেন রাফী।
আরও পড়ুন: মাহিকে পরীর শুভেচ্ছা
অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং সাফা কবিরকে বিশেষ প্রস্তুতি নিতে বলেছিলেন নির্মাতা। ফারিণকে রোজ বাংলাদেশ মেডিকেলে গিয়ে সেখানকার মানুষের হাঁটা-চলা, চাল-চলন অনুশীলন করতে বলেছিলেন রাফী। আর সাফা কবিরকে চলিত ভাষায় কথা বলা শিখতে বলেছিলেন ‘নিঃশ্বাস’ নির্মাতা।
১৫ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পাবে ‘নিঃশ্বাস’। সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সাফা কবির, সৈয়দ জামান শাওন, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।
]]>




