ফেনী পৌরসভাসকল জেলা

ফেনীতে ইয়াবা-ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

ফেনীতে বিভিন্ন রকমের মাদকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। রোববার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল জিরো পয়েন্ট ফ্লাইওভারের নীচ থেকে ৭৩০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল, এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আবদুর রহিম (৩৮) ও মো. সেলিমকে (২৭) আটক করে র‌্যাব। মাদক পরিবহনের কাজে এক মোটর সাইকেল জব্দ করেছে র‌্যাব।

আটক আবদুর রহিম সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আব্দুল গনির ছেলে ও মো. সেলিম একই এলাকার আব্দুল মতিনের ছেলে।

র‌্যাব-৭ ফেনী র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল জিরো পয়েন্ট ফ্লাইওভারের নীচে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় একটি সন্দেহজনক মোটর সাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল চালক গাড়ি না থামিয়েই দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পড়ে র‌্যাব ধাওয়া করে। র‌্যাব সদস্যরা এসময় ধাওয়া করে মোটরসাইকেল আরোহী মাদক বিক্রেতা আবদুর রহিম ও মো. সেলিমকে আটক করে। পরে তাদের পকেট ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৩০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল, এক কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৭ হাজার টাকা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সুকৌশলে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য চট্রগ্রাম থেকে সংগ্রহ করে জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবীদের কাছে বিক্রী করে আসতো। র‌্যাব আরো জানায়, আটককৃতদের ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!