খেলা

আটকে থাকা টাকা তুলতে অস্ত্র হাতে ব্যাংকে গ্রাহক

<![CDATA[

আটকে রাখা সঞ্চয়ের টাকা তুলতে অস্ত্র হাতে ব্যাংকে হানা দিয়েছেন এক বেপরোয়া নারী গ্রাহক। শুধু তাই নয়, ব্যাংক কর্মকর্তাদের টাকা দিতে বাধ্য করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত লেবাননে। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর উঠে এসেছে। তবে ওই নারীর নাম-পরিচয় জানানো হয়নি।

খবরে বলা হয়, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী বৈরুতের বিএলওএম ব্যাংকের একটি শাখায় একটি হ্যান্ডগান নিয়ে অতর্কিত ঢুকে পড়েন এক নারী। এরপর ব্যাংক স্টাফদের তার নিজের সঞ্চয়কৃত অর্থ ফেরত দিতে বাধ্য করেন তিনি। ওই নারী জানান, হাসপাতালে চিকিৎসাধীন তার ক্যান্সার আক্রান্ত বোনের জন্য টাকা পেতে এমন বেপরোয়া উপায় বেছে নেন তিনি।

এদিন একইভাবে লেবাননের পাহাড়ি শহর অ্যালে-তেও ব্যাংকমেড নামে একটি ব্যাংকের শাখায় অস্ত্র হাতে ঢুকে পড়েন এক যুবক। তিনিও তার সঞ্চয়ের অর্থ পেতে এ রাস্তা বেছে নেন। ওই যুবক কিছু টাকা তুলতে সক্ষম হলেও পরে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষে ওমরাহ, যুবক গ্রেফতার

বুধবারের এ ঘটনা দুটির আগে লেবাননে একই ধরনের আরও একটি ঘটনা ঘটেছে। গত মাসের দ্বিতীয় সপ্তাহে (১১ আগস্ট) অস্ত্র হাতে রাজধানী বৈরুতের একটি ব্যাংকে ঢুকে পড়েন এক যুবক। ঢুকেই  ব্যাংকের বেশ কয়েকজনকে জিম্মি করে নিজের জমানো টাকা আদায় করেন তিনি। বুধবারের ঘটনা সংশ্লিষ্ট দুই ব্যক্তির মতো ওই যুবকের টাকাও আটকে রেখেছিল ব্যাংক কর্তৃপক্ষ।

ঘটনার বর্ণনা দিয়ে আল জাজিরা জানায়, নিজের জমানো টাকা ব্যাংক থেকে ফেরত নিতে রাজধানী বৈরুতের কেন্দ্রীয় ব্যাংকের একটি শাখায় অস্ত্র ও পেট্রল নিয়ে ঢোকেন ওই গ্রাহক। তিনি হুমকি দেন, যদি তার অর্থ ফেরত না দেয়া হয় তাহলে নিজ গায়ে আগুন লাগিয়ে দেবেন। বর্তমানে ব্যাংকের ভেতর অবস্থানরত ৬-৭ জন কর্মীকে জিম্মি করে রেখেছেন ওই গ্রাহক।

আরও পড়ুন: পরমাণু চুক্তি / ইরানকে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি ইসরাইলের

এসব ঘটনার পেছনের কারণ অর্থনৈতিক সংকট। ডলারের বিপরীতে মুদ্রার মান কমে যাওয়ায় লেবাননে বর্তমানে চলছে অর্থনৈতিক বিপর্যয়। অর্থনৈতিক বিপর্যয়ের ছাপ পড়েছে দেশটির ব্যাংকখাতেও। এ কারণে সাধারণ গ্রাহকদের জমানো টাকাও দিচ্ছে না ব্যাংকগুলো। তাদের নির্দিষ্ট পরিমাণ একটি অর্থ দেয়া হচ্ছে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!