ফেনী পৌরসভাসকল জেলা

ফেনীতে ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতা আটক

ফেনীতে ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালস্থ সুজন রেস্তোরা হোটেরে পাশে চেকপোস্ট বসিয়ে পিকআপ তল্লাশী করে ১৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা মো. মিজান (৩০), মো. মামুন (২৭) ও মো. ওহিদুল্লাহকে (৩০) আটক করে র‌্যাব। মাদক পরিবহনের কাজে পিকআপটি জব্দ করেছে র‌্যাব।

আটক পিকআপ চালক মো. মিজান ও তার ভাই মো. মামুন নোয়াখালী জেলার উত্তর ষোলকিয়া এলাকার ইসমাইলে ছেলে ও মো. ওহিদুল্লাহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজিপুর এলাকার মো. রহমতুল্লাহর ছেলে।

র‌্যাব-৭ ফেনী র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালস্থ সুজন রেস্তোরা হোটেরে পাশে চেকপোস্ট চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালায়।

এসময় সন্দেহজনক একটি পিকআপকে থামানোর সংকেত দিলে চালক গাড়ি না থামিয়েই দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পড়ে র‌্যাব ধাওয়া করে পিকআপটিকে আটক করে। এসময় চালক মো. মিজান, মো. মামুন ও মো. ওহিদুল্লাহকে আটক করে। পরে পিকআপ তল্লাশী করে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সুকৌশলে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য কুমিল্লা সীমান্ত থেকে সংগ্রহ করে জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবীদের কাছে বিক্রী করে আসতো। র‌্যাব আরো জানায়, আটককৃতদের ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!