বাংলাদেশ

চার্লস যেখানেই যান, সঙ্গে থাকে টয়লেট সিট!

<![CDATA[

ব্রিটিশ রাজবংশের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে আর কোনো যুবরাজ সিংহাসনের জন্য অপেক্ষা করেননি। ব্রিটিশ সাম্রাজ্যে সবচেয়ে বেশি বয়সের রাজা হয়েছেন চার্লস। মা রানি হওয়ায় শৈশব থেকেই চার্লসকে থাকতে হয়েছে মানুষের নজরে নজরে। মায়ের মৃত্যুর পর তিনি হয়েছেন রাজা তৃতীয় চার্লস।

ব্রিটিশ সিংহাসনে বসার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজা চার্লস। তিনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন সব জানতে চায় মানুষ। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন বলছে,  রাজা চার্লস যেখানেই যান তার ব্যক্তিগত টয়লেট সিট এবং ভেলভেটের টয়লেট টিস্যু সঙ্গে থাকে।

আরও পড়ুন: স্বপ্নকে সত্যি করেছেন যেসব তারকা!

২০১৫ সালে প্রকাশিত ‘সার্ভিং দ্য রয়্যালস: ইনসাইড দ্য ফার্ম’ নামের এক ডকুমেন্টারিতে মিলেছিল এসব তথ্য। যেখানে রাজ পরিবারে চাকরি করা কর্মচারীদের সাক্ষাৎকার ছিলো। চার্লসের এক কর্মচারী জানান, রাজা তার জিনিস নিয়ে খুবই খুঁতখুঁতে। এমনকি তার জুতার ফিতাও ইস্ত্রি করে দিতো ব্যক্তিগত কর্মচারী।

আরও পড়ুন: আধুনিক কালের জেপেলিন এয়ারশিপ /কাশে ভাসমান দৈত্যাকার বেলুন

চার্লসের কর্মচারী পল বলেন, ‘তার (রাজার) পাজামার সাথে সাথে, জুতার ফিতাও ইস্ত্রি করা হয় রোজ। এবং তার ব্রাশে এক ইঞ্চি পরিমাণ টুথপেস্ট লাগাতে হয়, এর কমও নয় বেশীও নয়।  তিনি যেই বাথটাবে গোসল করেন, সেই পানির তাপমাত্রা নির্দিষ্ট রাখতে হয় সবসময়।’

আরও পড়ুন: বাবার মৃত্যুর দিন মাথায় মুকুট পরেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

‘যেখানেই যান রাজকুমার (রাজা চার্লস) সেখানেই তার ব্রেকফাস্ট বক্স নিয়ে যাওয়া হয়, যে বক্সে ৬ ধরণের মধুসহ আরও তার প্রয়োজনীয় খাবার থাকে যেগুলো না থাকলে তিনি বিরক্ত হন।’ বলেন পল।

এছাড়াও অ্যামাজন প্রাইমের ঐ ডকুমেন্টারিতে চার্লস যখন প্রিন্স অব ওয়েলস ছিলেন তখনকার আরও বিশদ বিবরণ রয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!