খেলা

বিটরুটের শরবত যেসব রোগ প্রতিরোধে কার্যকরী

<![CDATA[

স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বেগুনি রঙের সবজি বিটরুট। কম ক্যালোরি সম্পন্ন হওয়ার পাশাপাশি এ সবজিতে রয়েছে ৮৮ ভাগ জলীয় উপাদান।

খুব সহজেই বেগুনি রঙের এই সবজিটি দিয়ে আপনি ডেজার্ট হিসেবে বিটরুটের শরবত তৈরি করে নিতে পারেন। কীভাবে তা কম সময়ে তৈরি করবেন, তা জেনে নিন আজকের আয়োজনে–

আরও পড়ুন: গরম খাবারে লেবুর রস দেয়া কি ঠিক?

প্রথমে বাজার থেকে আনা বিটগুলো ভালো করে ধুয়ে নিন। এবার এই বিটগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে একটি সসপ্যানে সবজি কাটারের সাহায্যে গ্রেড করে নিন। এবার গ্রেড করা বিটরুট ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে নিন। একটি ছাঁকনির সাহায্যে শুধু বেগুনি রঙের পানি নিয়ে বাকি অংশ রেখে দিতে পারেন অন্য কোনো রান্নার জন্য।

বিট রুটের এই রস বা শরবত পটাসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি সিক্সের ভান্ডার বলে বিবেচিত। উচ্চ রক্তচাপে এই রস দারুণ কাজ করে।

এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, হাড়ে ক্যালশিয়ামের ঘাটতি রয়েছে তাদের নিয়মিতই বিটরুটের রস খাওয়া প্রয়োজন।

এতে রয়েছে ভিটামিন এ ও ক্যারোটিন। এর ফলে চোখ ও রেটিনার স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখতে পারে বিটরুট।

বিটে বিটেইন ও ট্রিপটোফোন উপাদান মন ভালো রাখতে সাহায্য করে। তাই যারা ডিপ্রেশন বা দুশ্চিন্তায় ভোগেন তারা ডায়েট লিস্টে বিটের রস নিশ্চিন্তে রাখতে পারেন।

আরও পড়ুন: ইলিশ রান্নায় যে ভুলগুলো একদমই করা যাবে না

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিট খাওয়ার অভ্যাস শরীরে ক্যানসার প্রতিরোধ ব্যবস্থা বাড়িযে তোলে। তবে যাদের নিম্ন রক্তচাপ, ডায়াবেটিস, গলব্লাডারে পাথর কিংবা অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এ রস গ্রহণ না করাই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!