তরঙ্গ বাসের ধাক্কায় ঢাকা কলেজ শিক্ষার্থী আহত
<![CDATA[
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের ইন্টারন্যাশনাল হলের শিক্ষার্থী শুভ গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা কলেজের ২০২০-২১ বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার পর এ দুর্ঘটনা ঘটে।
একই হলের শিক্ষার্থী কারিব হাসান জানান, শুভ তার ভাইয়ের বাসায় মগবাজার যাচ্ছিলেন। সায়েন্স ল্যাব থেকে বাসে ওঠার সময় সামনে থেকে বেপরোয়া গতিতে তরঙ্গ প্লাস গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। পরে মোবাইলে বন্ধুদের জানালে তাকে পপুলার হাসপাতালে ইমারজেন্সি বিভাগে ভর্তি করে। ইতোমধ্যে ডাক্তার নিশ্চিত করেছে, তার ডান হাত ভেঙে গেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে শুভ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: গ্রীনলাইন-শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
এ ঘটনার জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভেতরে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ছয়টি তরঙ্গ প্লাস গাড়ি আটক করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে কলেজ প্রশাসন ও পুলিশের সহায়তায় একটি বাস নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। বাকি পাঁচটি বাস ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, দুর্ঘটনার বিষয়ে জেনেছি। আমাদের হোস্টেল সুপাররা সে বিষয়টি দেখছেন। বাস মালিক ও থানার মাধ্যমে সমঝোতা করে শিক্ষার্থীর চিকিৎসার বিষয়টি সমাধান করা হবে। আমরা সবসময় খোঁজখবর নিচ্ছি।
]]>




