বাংলাদেশ

মেসিকে আরও ৩ বছর পিএসজিতে দেখতে চান লুইস ক্যাম্পোস

<![CDATA[

গত বছর সবাইকে অবাক করে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি, যার এক বছর ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আগামী বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। তবে পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস বলেছেন, মেসিকে আরও ৩ বছর ফরাসি ক্লাবটিতে দেখতে চান তিনি।

পিএসজিতে যোগ দেয়ার পর প্রথম মৌসুমে নিজের সেরাটা দিতে না পারলেও চলতি মৌসুমে জ্বলে উঠেছেন আর্জেন্টিনার অধিনায়ক। চলতি মৌসুমে ১০ ম্যাচে ৫ গোলের পাশাপাশি গোল করিয়েছেন ৮টি। প্যারিসে নতুন জীবনে তার পরিবারকেও বেশ স্বচ্ছন্দই দেখা যাচ্ছে। তবে পরের বছর মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হয়ে গেলে চুক্তির মেয়াদ আরও বাড়াবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। কারণ বার্সেলোনাও মেসিকে আবারো ফেরাতে চাচ্ছে ন্যু ক্যাম্পে। 

তবে এমন অবস্থায় পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস মেসির বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেছেন, তাকে তিন বছর ‘দলের থাকার বিষয়ে মেসির সঙ্গে কথা হয়েছে আমার। আমি তাকে বলেছি, আমার মেয়াদকালে (তিন বছর) সে দলে থাকবে বলে আশা করি। লিও’র পারফর্মেন্সে আমি সন্তুষ্ট।’

আরও পড়ুন: আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়েছেন ৪ ফুটবলার 

তবে মেসির পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্তটা এখনো আসেনি। তিনি অপেক্ষা করছেন কাতার বিশ্বকাপের জন্য। কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে। 

গত বছর কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে হট ফেবারিট। দলে তরুণ ও অভিজ্ঞর সংমিশ্রণে দারুণ এক দলে পরিণত হয়েছে স্কোলারির দল। ফলে আসন্ন বিশ্বকাপ জয়ের আশা করতেই পারেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!