খেলা

টি-টেন লিগের ড্রাফটে তামিম

<![CDATA[

আবুধাবি টি-টেন লিগের ৬ষ্ঠ আসরের ড্রাফটে রয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এবারই প্রথম তামিমের নাম ড্রাফটে এসেছে এমনটা নয়। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের টি-টেনে খেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

তামিমকে সংযুক্ত আরব আমিরাতের টি-টেনের ড্রাফটে রাখার বিষয়টি এক টুইটে নিশ্চিত করেছে টি-টেন লিগের কর্তৃপক্ষ। যদি তামিম দল পান, তবে মাঠে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে।

আরও পড়ুন: টি-টেন লিগ থেকেও ছিটকে গেলেন সাইফউদ্দিন 

এদিকে তামিম ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে নাম আছে জেসন রয়, ডেভিড মালান, নাজিবউল্লাহ জাদরান, রেজা হেন্ড্রিক্স এবং জেমস ভিন্সের। তামিম এর আগে একবারই টি-টেন লিগে খেলেছেন, ২০১৭ সালে। পাখতুনসের হয়ে সেই মৌসুমে ৩ ম্যাচে মোট ৮১ রান করেন। টি-টেনের পরবর্তী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

আগামী ২৩ নভেম্বর শুরু হবে টি-টেন লিগের এবারের আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!