পুতিনে আস্থা বেড়েছে: জরিপ
<![CDATA[
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি রাশিয়ার নাগরিকদের আস্থা বৃদ্ধি পেয়েছে।
এক সপ্তাহে তার প্রতি জনসমর্থন ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৫ শতাংশে। খবর তাসের
অল-রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টারের গত ৫ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চালানো জরিপ থেকে এ তথ্য জানা যায়।
১৮ বছরের বেশি বয়সের ১ হাজার ৬০০ এ জরিপে নেন নেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপে বলা হয়, ভ্লাদিমির পুতিনের প্রতি তাদের আস্থা রয়েছে কিনা, সে ব্যাপারে ৮১ দশমিক ৫ শতাংশ ইতিবাচক উত্তর দেন।
আগের জরিপে ৭৮ দশমিক ৩ শতাংশ মানুষ রাশিয়ার প্রেসিডেন্টের কাজের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে চান পুতিন
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। এরপর ৬ মাসেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে পাল্টা প্রতিরোধ আক্রমণ শুরু করে ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেন অভিযানের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে পুতিন ইউরোপে গ্যাস সরবরাহে বাধা সৃষ্টি করে। এর ফলে ইউরোপে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতিতে এখন পর্যন্ত বড় কোনো প্রভাব ফেলতে না পারায় ‘হতাশা’ প্রকাশ করেছেন সিনিয়র মার্কিন কর্মকর্তারা। তবে আগামী বছরের প্রথম দিকে নিষেধাজ্ঞার ‘কঠোরতম প্রভাব’ দৃশ্যমান হতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তারা।
]]>




