অঘটনের শিকার বায়ার্ন, জয়ে শীর্ষে ডর্টমুন্ড
<![CDATA[
মাত্র চারদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখ পেয়েছে দারুণ জয়। কিন্তু বুন্দেসলিগায় ফিরতেই ফের বিবর্ণ প্রতিযোগিতাটিতে গত দশবারের চ্যাম্পিয়নরা। আগের টানা তিন ম্যাচে পয়েন্ট হারানো বায়ার্ন এবার হেরেই গেছে অগসবুর্গের বিপক্ষে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) অগসবুর্গের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। মেরগিম বেরিসার একমাত্র গোলে বায়ার্নকে হারায় তারা। এদিন কোন গোল করায় ব্যর্থ হওয়ায় থেমে গেছে বায়ার্নের টানা ৮৭ ম্যাচে গোল করার রেকর্ড যাত্রা।
এদিন ম্যাচে বেশিরভাগ সময় বল ছিল বায়ার্নের দখলেই। আক্রমণেও বড় ব্যবধানে এগিয়ে ছিল নাগেলসম্যানের দল। কিন্তু গোল আদায় করতে ব্যর্থ হয়েছে ব্যাভেরিয়ানরা। উল্টো ৫৯ মিনিটে গোল খায় তারা।
আরও পড়ুন:হল্যান্ডের গোলেই হারল ডর্টমুন্ড
২৪ বছর বয়সী জাররাম ফরোয়ার্ড মেরগিম বেরিসার সেই গোলেই জয় নিশ্চিত হয় তাদের।
এদিন জয় পেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যেত বায়ার্ন। ৭ ম্যাচে সমান ৩ জয় ও ড্রয়ে তাদের পয়েন্ট ১২।
এদিকে দিনের ওপর এক ম্যাচে শালকে জিরো ফোরকে ১-০ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের ৭৯ মিনিটে ইয়োসুফা মৌকাকো একমাত্র গোলটি করেন।
আরও পড়ুন:বায়ার্ন মিউনিখের বিপক্ষে আবারও হারল বার্সেলোনা
এদিন ইয়োলোরা জয় পেলেও ইনজুরিতে পড়েছেন উইঙ্গার মার্কো রয়েস। আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। এই ইনজুরি শঙ্কায় ফেলে দিয়েছে আসন্ন বিশ্বকাপে তার খেলা।
শালকের বিপক্ষে এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ডর্টমুন্ড। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট।
]]>




