Feni (ফেনী)সোনাগাজী

সোনাগাজীতে জামিনে এসে বাদীকে হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি সাংবাদ সম্মেলন

সোনাগাজী | তারিখঃ September 17th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 77 বার

সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে জামিনে এসে মামলার বাদীকে খুন জখম ও এলাকা চাড়া করার হুমকি দিয়ে মামলা প্রত্যাহার করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ আবদুল্লাহ (৭০) বাদী হয়ে শনিবার সকালে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। একই দিন পৌর-শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন।

সাধারণ ডায়েরীতে বেলাল হোসেন সোহেল, শেখ আহম্মদ, মোঃ রাসেল, আবুল কাশেম, মোঃ রিপন, ছৈয়দ আহম্মদ, এনামুল হক কে বিবাদী করেছেন।

ক্ষতিগ্রস্থ আবদুলল্লহ সাংবাদ সম্মেলনে বলেন, বিবাদীরা গত জুলাই মাসে পূর্ব বিরোধের জের ধরে আমি ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা করে একাধিক জন কে গুরুতর জখম করে, এই ঘটনায় আমি বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করি (যার মামলা নং-৯ তারিখ ১৮/০৭/২০২২) বিবাদীরা বিজ্ঞ আদালত থেকে জামিন লাভ করে এলাকায় এসে আমি ও আমার পরিবার কে হুমকি ধুমকি দিয়ে আসছে, সর্বশেষ বিগত গত বৃহস্পতিবার সকালে আমার নিজ বাড়ীর সামনে আমাকে একা পেয়ে আবারো হুমকি ধুমকি দেয় এবং মারধোর করার জন্য উদ্যত হয়, পরে স্বাক্ষীরা এসে আমাকে তাদের হাত থেকে রক্ষা করে।

এই ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগতেছি। আমি এই দুষ্ট বিবাদীদের হাত থেকে জানমাল রক্ষা করার জন্য আপনাদের সহযোগীতা চাইছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!