বিনোদন

মাদ্রিদ ডার্বিকে ছাপিয়ে ডাগআউটে উত্তাপ ছড়িয়েছে ভিনির সেলিব্রেশন

<![CDATA[

স্প্যানিশ লিগে রোববার (১৮ সেপ্টেম্বর) ছড়াচ্ছে মাদ্রিদ ডার্বির উত্তাপ। হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে অ্যাতলেটিকো। তবে ম্যাচ ছাপিয়েও ভিনিসিয়ুস সেলিব্রেশন ইস্যুতে উত্তাল দুদলের ডাগআউট। চলছে কথার লড়াই। প্রতিপক্ষ হিসেবে অ্যাতলেটিকোকে খুব একটা পাত্তা দিতে চান না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে শিষ্যদের অল-অ্যাটাক ফুটবলের মন্ত্র শেখাচ্ছেন সিমিওনে। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

মোটে ২২ পেরোনো ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়ুস। মাদ্রিদ ডার্বির উত্তাপও যার কাছে নস্যি। পেদ্রো ব্রাভোর বর্ণবাদী মন্তব্য, যার জেরে গোটা রিয়ালই এখন হয়ে গেছে এক। ভিনির জন্য হলেও জিততে চান মর্যাদার ডার্বি।

এবারের লিগে ৫ ম্যাচে শতভাগ জয় মনে করিয়ে দেয় ক্ষিপ্র রিয়ারের সামর্থ্যের। প্রতিপক্ষের জালে যারা ম্যাচপ্রতি গোল দিয়েছে গড়ে তিনটা করে। তবে তুরুপের তাস বেনজেমার ইনজুরি সে স্বস্তিতেও করে মন খারাপ। থাকছেন না মিলিতাও, ভাসকুয়েজও।

আরও পড়ুন: লা লিগা /লেভানদোভস্কির নৈপুণ্যে ফের চেনা ছন্দে বার্সেলোনা 

সে ক্ষেত্রে এডিন হ্যাজার্ডের সঙ্গে ভালভার্দে ভিনির রসায়ন জমার অপেক্ষা। মধ্যমাঠে মদ্রিচ-ক্রুজ-চুমামিনি। মেন্ডি-আলাবা-রুডিগার-কার্ভাহাল রক্ষণের অতন্ত্র প্রহরী। গোলবারে কোর্তোয়ার বিশস্ত গ্লাভস। সবমিলিয়ে ডার্বিতে রিয়ালের ফর্মেশন ৪-৩-৩।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বললেন, ‘সত্যি বলতে দল যে ফর্মে আছে তাতে অ্যাতলেটিকোকে ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের দলের সব সমর্থন ভিনিসিয়ুসের সঙ্গে আছে। আমরা খুব করে চাই মেট্রোপলিটানোতে সে গোল করবে এবং তার চিনচেনা সেলিব্রেশন করবে। আমাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার নেই তবে সবাই জানে রিয়ালের রিজার্ভ বেঞ্চ সবসময়ই প্রস্তুত।’

আনচেলত্তি ভয় পান কিংবা না পান, মুখে স্বীকার করুন বা নাই করুন, একটা পরিসংখ্যান তাকে অস্বস্তি দেবে নিশ্চিত। গত কয়েক মৌসুমে অ্যাতলেটিকোর মাঠে জেতা হয়নি তার। চলতি সিজনে লিগে দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর সঙ্গে, সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে রোজিব্ল্যাঙ্কোদের হারের লজ্জা দিয়েছিল লেভারকুসেন। তাইতো সিমিওনের কাছে দলকে কক্ষপথে ফেরানোর মোক্ষম উপলক্ষ হতে পারে রিয়াল বধ।

অ্যাতলেটিকো কোচ দিয়াগো সিমিওনে বলেন, ‘আমি সবসময়ই রিয়ালের বিপক্ষে খেলতে পছন্দ করি। সাম্প্রতিক সময়ে ওদের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো। এ ম্যাচটিও স্রেফ জিততে চাই।’

আরও পড়ুন:  ‘আমি নাচ বন্ধ করব না’, বর্ণবাদের প্রতিবাদে ভিনিসিয়াস

এর আগে মাদ্রিদ ডার্বিতে দু’দল মুখোমুখি হয়েছিল ২২৯ বার। যেখানে রিয়ালের ১১৩ জয়ের বিপরীতে মোটে ৫৭ ম্যাচে জিতেছে অ্যাতলেটিকো।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!