সারাদেশে নেতাদের উপর হামলা: ফেনীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
ফেনী | তারিখঃ September 18th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 120 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার বিকেলে শহরের ইসলামপুর সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার।
রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।
সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ।
সমাবেশে বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




