খেলা

নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

<![CDATA[

নরসিংদীর শিবপুরে গলায় ফাঁস দেয়া এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, যৌতুকের জন্য হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে স্বামীর বাড়ির লোকজন।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘাব ইউনিয়নের জয়মঙ্গল সামান্দা গ্রামে শিপন মিয়ার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম নাদিরা বেগম (২০)। তিনি জয়মঙ্গল সামান্দা গ্রামের শিপন মিয়ার স্ত্রী। নাদিরা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। ঘটনার পর থেকে শিপন মিয়া ও তার পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় নাদিরা বেগম। রাতেই তার স্বামী শিপন মিয়া শাশুড়িকে ফোন দিয়ে নাদিরার অসুস্থতার কথা বলে আসতে বলেন। সকালে নাদিরার মা ফাতেমা বেগম ঘরের মেঝেতে তার মেয়ের মরদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে থানায় গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুপুর দুইটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: লালমনিরহাটে দুই নারীর মরদেহ উদ্ধার

নাদিরার মা ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, গত দুই বছর আগে প্রেম করে শিপন মিয়ার সঙ্গে নাদিরা বিয়ে হয়। তাদের সাত বছরের একটি কন্যা সন্তানও আছে। কিন্তু গত দুইমাস আগে থেকে যৌতুকের জন্য মারধর করতো। গত এক সপ্তাহ আগেও বিশ হাজার টাকার জন্য আমার মেয়েকে মারধর করেছে।

 

তিনি আরও বলেন, গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে আমার মেয়ে ভয়েস মেসেজ পাঠিয়ে আমাকে ফোন দিতে বলে। আমি কাজে থাকায় রাত দশটার দিকে ফোন দিলে আর ফোন ধরেনি। সকালে এসে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি এবং আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে এখন সবাই পালিয়ে গেছে।

শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বলেন, নাদিরার মা থানায় এসে খবর দিলে ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল এবং গলায় দাগ ছিল। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!