জামালপুরে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
<![CDATA[
জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সারজিনা আক্তার (১৫)। সে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকার সামছের আলীর মেয়ে।
রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় তার নিজ বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়।
জানা গেছে, সারজিনা স্থানীয় সানরাইজ এডুকেয়ার একাডেমীর ছাত্রী ছিলেন। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
তার পরিবারের সঙ্গে কথা বলে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, শনিবার (১৭ সেপ্টেম্বর) সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশ নেন সারজিনা। পরীক্ষা কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। ঠিকমত পরীক্ষা দিতে না পারায় অভিভাবকদের ভয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
]]>




