বিনোদন

পিসিবির বিরুদ্ধে বিশ্বকাপ দলে স্বজনপ্রীতির অভিযোগ

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের দল নিয়ে সাবেকদের সমালোচনার পর এবার বিশ্বকাপের দল নিয়েও সমালোচনার ঝড় উঠেছে গণমাধ্যমগুলোতে। এবার বোর্ডকে এক হাত নিলেন সাবেক স্পিনার সাইদ আজমল। পিসিবি সভাপতির বিরুদ্ধে স্কোয়াডে ক্রিকেটারদের যোগ্যতার বদলে স্বজনপ্রীতিকে গুরুত্ব দেয়ার অভিযোগ তুলেছেন তিনি।

দল ঘোষণার সময়সীমার শেষ দিনে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান। এশিয়া কাপের দল থেকে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। অবশ্য দল ঘোষণার পরই শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তান দল নিয়ে সাবেকদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।

এশিয়া কাপের ফাইনাল হারের পর পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কড়া সমালোচনা করেছেন। শোয়েব মালিক, পেসার মোহাম্মদ আমিরদের পর এবার বোর্ডকে এক হাত নিলেন পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে এবার তোপের মুখে খোদ পিসিবি সভাপতি রমিজ রাজা। দল নির্বাচনে ক্রিকেটারদের যোগ্যতা ও দক্ষতাকে গুরুত্ব না দিয়ে পিসিবি সভাপতির পছন্দ-অপছন্দকেই গুরুত্ব দেয়া হয় বলে অভিযোগ তুলেছেন আজমল।

আরও পড়ুন: সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে সাকিব

সাবেক এই স্পিনার মোহাম্মদ হারিসকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন। শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বারবার উপেক্ষা করা নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি। পারফরম্যান্সের বিচারে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন করা হয়নি বলেও জানান এই সাবেক ক্রিকেটার। কীভাবে অপরিকল্পিত এ রকম দলের সমর্থন দেন অধিনায়ক বাবর আজম ও পিসিবি সভাপতি, তা নিয়েও ক্ষোভ ঝেড়েছেন তিনি।

গণমাধ্যমকে সাইদ আজমল বলেন, ‘পারফরম্যান্সের বিচারে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দেয়া হলে, সেখানে কীভাবে সরফরাজ আহমেদের মতো ক্রিকেটার স্ট্যান্ডবাই তালিকায় থাকেন! ঘরোয়া টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স দুর্দান্ত। অথচ যোগ্যদের রাখা হয়নি এই স্কোয়াডে।’

আরও পড়ুন: সাকিবের বাবার নাম ভুল নিয়ে যা বলছেন তার পার্টনার

এদিকে, বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আরেক সাবেক ক্রিকেটার সলমান বাট। তিনি বলেন, ‘ক্রিকেটারদের ইনজুরিতে বোর্ডের কোনো ভূমিকা নেই। বরং নিজ উদ্যোগে ক্রিকেটাররা নিজেদের পুনর্বাসন করে থাকেন। তবে কি বোর্ডে খেলোয়াড়দের চিকিৎসার জন্য কোনো বাজেট রাখা হয় না?’

শ্রীলঙ্কা সফরে শাহীন আফ্রিদির চোটের পর পিসিবিকে তোপের মুখে পড়তে হয়েছিল। এমন অভিযোগ খোদ আফ্রিদিও তুলেছিলেন। তবে, বোর্ড সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল সত্যতা নেই বলে। বিশ্বকাপের আগে এ ধরনের সমালোচনায় পাকিস্তান দলে বিশৃঙ্খলার সৃষ্টি করছে একের পর এক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!