বাংলাদেশ

স্বপ্নসারথিদের জন্য আমরা শিরোপা জিততে চাই: সানজিদা

<![CDATA[

ইতিহাস সৃষ্টির পথে আর মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০১৬-র আক্ষেপ ঘুচিয়ে আবারও সাফ শ্রেষ্ঠত্বের সম্ভাবনা সাবিনা-স্বপ্নাদের সামনে। ২০১৬ সালের আক্ষেপ ঘুচিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে চান বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার সানজিদা আক্তার।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সাফের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায়। এবারের নারী সাফে ভালো করবে বাংলাদেশ, এমন প্রতিজ্ঞা নিয়ে নেপালের ফ্লাইট ধরে টুর্নামেন্টের শুরু থেকেই জাত চিনিয়েছে সাবিনা-স্বপ্নারা।

আরও পড়ুন: ইতিহাস সৃষ্টির পথে মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ 

প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা। আর শেষ দুই ম্যাচে বাংলাদেশ নারী দল হারিয়েছে ভারত ও ভুটানকে যথাক্রমে ৩-০ ও ৮-০ গোলে।

এমনসব জয়ের পর নারী দলের চোখ এখন শিরোপার দিকে। আর এই শিরোপা দেশবাসীকে উপহার দিতে চান দলের মিডফিল্ডার সানজিদা আক্তার। রোববার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে সানজিদা লিখেছেন: ‘দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। প্রথমবার ফাইনাল খেলেছি ২০১৬ সালে। সেবার ভারতের বিপক্ষে আমরা হেরে যাই। পাঁচবার সাফের মঞ্চে এসে একবার রানার্সআপ, তিনবার সেমিফাইনাল ও একবার গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা এবার মাঠে দারুণ ছন্দে রয়েছি। ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। স্বাগতিক হিসেবে ফাইনাল খেলা কিংবা স্বাগতিক দলের বিপক্ষে ফাইনাল খেলা সবসময় রোমাঞ্চকর।’

এদিকে অনেক দিন পর যে নারীদের সাফ এবার পাবে নতুন চ্যাম্পিয়ন, এটাও মনে করে দিতে ভুললেন না ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। সানজিদা তার সেই পোস্টে লেখেন: ‘এবারের ফাইনাল ম্যাচটি কিছুটা ভিন্ন। বহুদিন পর সাফ পাবে নতুন কোনো চ্যাম্পিয়ন দেশ। আর তাই এবার রোমাঞ্চকর একটি ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে ২০০৩ সালে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ। এখনো আমরা সেই গল্প শুনি। বাংলাদেশ ফুটবলের বড় সাফল্যের মহাকাব্যে সেটি উজ্জ্বলতম অংশ হিসেবে বিবেচিত হয়। এবার আমাদের জেতার সময় এসেছে। আমাদের দলের প্রতিটি সদস্য এটি জিততে মুখিয়ে আছে।’

আরও পড়ুন: যুব ফুটবল /শেষ ম্যাচে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ  

‘যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই সকল স্বপ্নসারথির জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছুটা হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!