খেলা

মঙ্গলবার ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

<![CDATA[

ভাগ্যরেখা অনুযায়ী দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন মঙ্গলবারের (২০ সেপ্টেম্বর) রাশিফল।

মেষ

প্রতিবেশীর সঙ্গে বুঝে-শুনে কথা বলুন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে। বাড়তি কোনো কাজের জন্য সময় নষ্ট হতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। হাঁটু বা পায়ের ব্যথায় ভোগান্তি। বিশেষ কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন। দাম্পত্যকলহ বাধতে পারে। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে।

বৃষ

মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সহকর্মীর খারাপ ব্যবহারে কর্মস্থানে অস্বস্তি থাকবে। উপার্জন বৃদ্ধি পেতে পারে। বিয়ের ব্যাপারে শুভ ইঙ্গিত। দিনটি কর্মব্যস্ততার মধ্যে কাটবে।

মিথুন
কর্মের জায়গায় কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে। আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে।

কর্কট

যারা গানবাজনা নিয়ে কাজ করেন, তাদের জন্য ভালো সময় নয়। স্বাস্থ্য ভালো যাবে না। আত্মীয় নিয়ে কোনো বিবাদ আসতে পারে। মানসিক চাপ থাকবে। প্রেমে সাফল্য পাবেন।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট-শপিংমল বন্ধ

সিংহ

প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। কর্মস্থলে কাজের চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসেবে উন্নতির যোগ আছে। দুপুরের পর কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে। কাজে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে।

কন্যা

লিভারের কোনো সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের কোনো খারাপ খবর আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে। আলস্যের জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। বদনাম রটতে পারে। ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে এবং লাভ ঠিক থাকবে। অনেক দিনের পুরোনো ক্ষতের ব্যথা বাড়তে পারে। নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন।

তুলা

তৃতীয় ব্যক্তির জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। চোখের ব্যাপারে সাবধান হওয়া উচিত। সুযোগসন্ধানীদের কাছ থেকে সতর্ক থাকুন। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন।

বৃশ্চিক

যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। খুব ভালো যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। আজ বাড়ির লোকের সঙ্গে মতের মিল না-ও হতে পারে। জনহিতকর কাজে সুনাম পাবেন। সন্তানদের জন্য ভালো পরিকল্পনা করতে পারেন। ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হতে পারে।।

আরও পড়ুন: ২০ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ধনু

সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের দিকে না এগোনোই ভালো হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। ঝামেলা বাধলে নিয়ন্ত্রণে আনা মুশকিল হবে।

মকর

বাবা-মায়ের শরীরের জন্য খরচ বাড়তে পারে। শরীরে রোগের কারণে মানসিক চাপ বাড়বে। সংসারটা অনেক দিন বাদে একটু মনের মতো লাগবে। খুব পরিচিত কারো সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। কর্মস্থানে আজ দায়িত্ব বাড়তে পারে।

কুম্ভ

স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে মান বাড়বে। বুদ্ধির জোরে শেয়ার বাজারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন। মনে অস্থির ভাব থাকায় ভালো কাজ হাতছাড়া হতে পারে। সম্পত্তি নিয়ে মামলায় সুফল পেতে পারেন।

মীন

প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। ভাই-বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। ভালো ব্যবহার দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছা পূরণ হওয়ার দিন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!