খেলা

যুক্তরাষ্ট্রে ‘নিয়ন্ত্রণের বাইরে’ যৌনরোগ

<![CDATA[

যুক্তরাষ্ট্রে যৌনবাহিত রোগ দিন দিন বেড়ে চলেছে। গত বছর ২৬ শতাংশ সিফিলিস রোগীর সংখ্যা বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে, মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা লেন্দ্রো মিনা বলেছেন, আমরা যৌনবাহিত রোগ নির্ণয় ও বৃদ্ধি প্রতিরোধে কাজ করছি।

কয়েক বছর ধরে গনেরিয়া ও সিফিলিসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। ২০২১ সালে সিফিলিসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পর্যায়ে দাঁড়িয়েছে। এইচআইভি রোগীর সংখ্যাও ২০২১ সালে ১৬ শতাংশ বেড়েছে।

এছাড়া চলতি বছর মাক্সিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আরও উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্রে। কারণ, মাঙ্কিপক্সের সংক্রমণ ঘটছে মূলত যৌনতার মধ্য দিয়ে।

এ পরিস্থিতিকে দেশটির ন্যাশনাল কোলিশন অব এসটিডি ডিরেক্টরসের নির্বাহী পরিচালক ডেভিড হার্ভে ‘নিয়ন্ত্রণহীন’ বলেছেন।

বার্মিংহামের আলাবামা ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মাইক সাগ বলেছেন, এটি খুব সাধারণ ঘটনা। যখন মানুষ অরক্ষিত যৌন মিলন করে, তখন যৌন সংক্রামিত রোগের সৃষ্টি হয়।

আরও পড়ুন: বৈশ্বিক সংকট মোকাবিলার আহ্বান গুতেরেসের

বিশেষজ্ঞরা এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য কনডমের ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন। এছাড়া কেউ যৌন রোগে সংক্রমিত হয়েছেন কিনা, তা পরীক্ষা করার জন্য টেস্ট কিট রাখার পরামর্শ দিয়েছেন।

সিফিলিস হলো একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। যা যৌনাঙ্গে ঘা হিসেবে দেখা পায়। এটির চিকিৎসা না করা হলে গুরুতর উপসর্গ দেখা দিতে পারে, এমনকি মৃত্যু হতে পারে।

১৯৪০ এর দশকে যুক্তরাষ্ট্রে নতুন সিফিলিস সংক্রমণ হ্রাস পায়। কিন্তু ২০০২ সালের দিকে সিফিলিস আবারও বাড়তে শুরু করে। মূলত সমকামী ও উভকামী পুরুষদের মধ্যে এটির মাত্রা বেশি দেখা যায়। ২০১৩ সালে সিফিলিসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। ২০২০ সালে এ রোগে আক্রান্ত সংখ্যা ৪১ হাজার ৭০০ তে পৌঁছে। আর ২০২১ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ হাজারেরও বেশি।

যৌনরোগে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই পুরুষের সঙ্গে যৌনমিলন করা পুরুষ। ব্ল্যাক, ল্যাটিন ও নেটিভ আমেরিকানদের মধ্যে এ হার বেশি। যদিও পুরুষদের তুলনায় নারীদের আক্রান্তের হার কম। তবে কর্মকর্তারা বলছেন, নারীদের আক্রান্তের সংখ্যাও গত বছর ৫০ শতাংশ বেড়েছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!