লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল
<![CDATA[
কেন্দ্রীয় নেতাদের সামনেই ডায়াসে মাইক নেয়াকে কেন্দ্র করে লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোলে জড়িয়ে পড়েন মহানগর আওয়ামী লীগের দুই নেতা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে অনুষ্ঠান সঞ্চালনা করা নিয়ে ঢাকা দক্ষিণ সিটির দুই কাউন্সিলর আনিসুর রহমান আনিস ও হাসিবুর রহমান মানিক প্রকাশ্য বাগ্বিতণ্ডায় লিপ্ত হন।
সম্মেলন শুরু হওয়ার আগেই সম্মেলনস্থলে অনুষ্ঠান পরিচালনা করতে ছিলেন লালবাগ থানা আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।
এ সময় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান আনিস ডায়াসে এসে হাসিবুর রহমান মানিককে ধমক দিয়ে সরে যেতে বলেন। তিনি মাইক ছেড়ে দিলে সভাস্থলে তার কর্মীরা চিৎকার চেচামেচি করে আনিস বিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় কেন্দ্রীয় নেতারা নিরবে বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। মুহূর্তেই মানিক সমর্থকরা আনিসকে স্টেজ থেকে বিতাড়িত করতে তেড়ে যান।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরের তোপের মুখে জয়-লেখক
পরে পুলিশ ও মহানগরের কয়েকজন নেতা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছিলেন। কিন্তু মানিক সমর্থকরা তখনও স্টেজের সামনে দাঁড়িয়ে আনিস বিরোধী স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি বেগতিক দেখে মাইক ছেড়ে স্টেজের পেছনে গিয়ে দাঁড়ান কাউন্সিলর আনিসুর রহমান আনিস। পরে হাসিবুর রহমান মানিক মাইক হাতে নিলে তার কর্মীরা শান্ত হয়।
]]>




