বাংলাদেশ

নাটোরে উপজেলা চেয়ারম্যানের মারধরে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

<![CDATA[

নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের হাতে মারপিটের শিকার সাবেক ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জামিউল আলিম জীবন থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক।

নিহত জীবনের পরিবার জানায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার আমতলী বাজারে জীবন ও তার পিতা ফরহাদ হোসেনকে ডেকে নেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান। কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান আসাদ ও তার সহযোগীরা বাবা-ছেলেকে মারধর করেন। আহত অবস্থায় তাদেরকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে ওই দিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জীবনের অবস্থায় অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

এদিকে মারধরের ঘটনায় মঙ্গলবার দুপুরে জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মারধরের ঘটনায় মঙ্গলবার দুপুরে জাহানারা বেগম উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাইকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!