মুন্সীগঞ্জ থেকে উদ্ধার জাহাঙ্গীর এখন ঢাকা মেডিকেলে
<![CDATA[
মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের পাশ থেকে জাহাঙ্গীর হোসেন (৪০) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে দুই পথচারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
জাহাঙ্গীরের নাক, মুখে গুরুতর আঘাত রয়েছে।
জাহাঙ্গীরকে উদ্ধার করা পথচারিদের একজন আলমগীর হোসেন। সময় নিউজকে তিনি বলেন, বুধবার বিকালে মুক্তারপুর ব্রিজের পাশে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।
আরও পড়ুন : চাকরির ইন্টারভিউ দিয়ে যুবকের ‘আত্মহত্যা
তবে আহত ওই ব্যক্তি তার নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না বলেও জানান উদ্ধারকারী আলমগীর হোসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাকে নাক-কান-গলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর।
]]>




