খেলা

মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত তিন জন ঢামেকে ভর্তি

<![CDATA[

মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার পর থেকে সন্ধ্যার মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
 

আহতরা হলেন: জাহাঙ্গীর হোসেন (৪০), তারেক (২০) ও শাওন (২০)। এদের মধ্যে জাহাঙ্গীর ও শাওনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আলমগীর হোসেন নামে এক পথচারী জানান, বিকেলে মুক্তারপুর ব্রিজের পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জাহাঙ্গীরকে। তার মুখমণ্ডলে গুরুতর আঘাত দেখা গেছে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আহত তারেক জানান, তিনি ছাত্রদল কর্মী। বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে তিনি গিয়েছিলেন সেখানে। পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে এক পুলিশ সদস্য আগ্নেয়াস্ত্র দিয়ে তার কপালে আঘাত করেন।

 

আরও পড়ুন:   মুন্সীগঞ্জ থেকে উদ্ধার জাহাঙ্গীর এখন ঢাকা মেডিকেলে

আহত শাওনের বন্ধু নাহিদ খান জানান, শাওন মিশুকচালক। যাত্রী নিয়ে সমাবেশে গিয়েছিলেন। তখন আহত হয়েছেন। তার বাড়ি মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামে। বাবার নাম মো. সোহরাব আলী। শাওন মাথায় গুরুতর পেয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, জাহাঙ্গীরকে নাক, কান ও গলা বিভাগে, বাকি দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। জাহাঙ্গীর ও শাওনের অবস্থা গুরুতর।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!