‘ব্রহ্মাস্ত্র’র জন্য পর্যাপ্ত পারিশ্রমিক নেননি রণবীর-আলিয়া!
<![CDATA[
বলিউডের একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়তে দেখা গেছে। এর সঙ্গে যোগ হয়েছিল বয়কট ট্রেন্ড। তবে সব বাধা পেরিয়ে বক্স অফিসে আশার আলো দেখিয়েছে রণবীর-আলিয়ার একসঙ্গে করা প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’।
তবে পরিচালক জানালেন এবার নতুন খবর। এ সিনেমার বাজেট ৪০০ কোটি নয়, আসলে ৬৫০ কোটি রুপি। ভিএফএক্স-এর পেছনে এতটা খরচ হয়েছে যে, এর পর যদি আবার পর্যাপ্ত পারিশ্রমিক নিতেন নায়ক-নায়িকা, তাহলে সিনেমাটি বানানো সম্ভব হতো না।
অয়ন বলেন, অনেক ব্যক্তিগত ত্যাগের কারণে সিনেমাটি তৈরি করা সম্ভব হয়েছে। এটা সত্যি যে একজন তারকা বা অভিনয়শিল্পী হিসেবে রণবীর ও আলিয়া যে অঙ্কের পারিশ্রমিক নেন, ‘ব্রহ্মাস্ত্র’ তৈরির জন্য সে তুলনায় কিছুই নেননি। না হলে সিনেমাটা হয়তো করাই যেত না।
আরও পড়ুন: ফিল্মি স্টাইলে বাগদানের আংটি পরলেন আমিরকন্যা
আলিয়া ও রণবীর ছাড়াও ছবিতে বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়। একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। ভিএফএক্স ও ভিজুয়াল স্পেকটেকলে এ সিনেমা ইতিহাস রচনা করেছে–এমনটাই বলছেন সমালোচক থেকে দর্শক। এর আগে কোনো হিন্দি সিনেমায় এই মানের ভিজুয়াল ইফেক্ট দেখা যায়নি বলেই দাবি নেটপাড়ার একাংশের। হিন্দির পাশাপাশি ইংরেজি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালমে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।
‘ব্রহ্মাস্ত্র’র প্রথম পর্ব ‘শিব’ বক্স অফিসে ব্যবসা নিয়েছে। এখন নির্মাতারা মন দিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র-২’ এবং ৩-এর প্রস্তুতিতে।
]]>




