বিনোদন

ব্রাজিলের কাছে পাত্তাই পেল না ঘানা

<![CDATA[

বাছাইপর্বের ফর্ম ধরে রাখল ব্রাজিল। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রীতি ম্যাচে ঘানাকে হারাল ৩-০ গোলে। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেছেন রিচার্লিসন। এ নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইল তিতে শিষ্যরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরের সঙ্গে ৬০ এর লড়াই। যতটা একপেশে হওয়ার কথা ছিল, ঠিক ততটাই হলো। ব্রাজিলের এক ঝাঁক তারকার সামনে দাঁড়াতেই পারল না আফ্রিকান ব্ল্যাক স্টাররা।

আরও পড়ুন: স্পেনের ১৫ নারী ফুটবলারের জাতীয় দল ছাড়ার হুমকি 

বিশ্বকাপটা মরুর দেশে, আবহাওয়া থাকবে ইউরোপের চেয়ে একেবারে ভিন্ন। কিন্তু গ্রেটেস্ট শো অন আর্থের প্রস্তুতি হিসেবে ব্রাজিল ম্যাচের ভেন্যু অবাক করেছে অনেককে। যদিও, ফরাসীরা তাতে খুশিই হয়েছে, ঘরের ছেলে নেইমার, মার্কুইনহোসদের সঙ্গে হলুদ জার্সিতে ভিনি, রিচাদের দর্শনটাও যে হয়ে গেলো তাদের।

ফলাফল নিয়ে কোনো চিন্তা না থাকলেও, প্রথম প্রস্তুতি ম্যাচে দলের সমন্বয় ঠিক করাটা চ্যালেঞ্জ ছিল তিতের জন্য। তাই তো, পরীক্ষায় না গিয়ে নিজের সেরা একাদশটাকেই বেছে নেন শুরু থেকে। আর এতেই আরো বেশি চাপে পড়ে যায় ঘানাইয়ানরা।

ম্যাচে প্রথমবার এগিয়ে যেতে সেলেসাওদের সময় লাগে ৯ মিনিট। কর্নার থেকে আনমার্কড মার্কুইনহোসের হেড জড়িয়ে যায় ঘানার জালে। উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। এরপর কয়েক দফায় পালটা আক্রমণ করলেও, গোলের সুযোগ তৈরি করতে পারেনি ঘানা। উলটো বার্সেলোনার রাফিনহার একের পর এক মিস করলে, হতাশ হন সমর্থকরা।

২৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন রিচার্লিসন। তার নান্দনিক টাচ অনেকদিন মনে রাখবেন স্টেডিয়ামের দর্শকরা। পরে প্রথমার্ধ্ব ফুরিয়ে যাওয়ার ৫ মিনিট আগে নিজের জোড়া গোল পূরণ করেন রিচার্লিসন। নেইমারের ফ্রি কিক থেকে দারুণ এক হেড করে স্কোর করেন টটেনহ্যাম ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে বেঞ্চের শক্তি পরখ করার নেশায় মাতেন তিতে। একাদশে আনেন চার পরিবর্তন। রিচা-ভিনির সঙ্গে উঠিয়ে নেন ক্যাসিমিরো এবং সিলভাকেও। তবে, ঘানাইয়ানরাও ততক্ষণে গুছিয়ে নিয়েছে নিজেদের। তাই তো স্কোর করা হয়নি আর সেলসাওদের।

আরও পড়ুন: উয়েফা নেশনস লিগ /এমবাপ্পে-জিরুদের গোলে ফ্রান্সের সহজ জয় 

একের পর এক আক্রমণ হয়েছে অনেক, কিন্তু পরিকল্পনাহীন অ্যাটাকগুলো পায়নি লক্ষ্যের দিশা। পরে রাফিনহাকে বদলে রদ্রিগোকে নামিয়েও কোন সুবিধা করতে পারেন নি ব্রাজিল বস। শেষ পর্যন্ত প্রথমার্ধ্বের দেয়া সেই তিন গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!