খেলা
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক
<![CDATA[
নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের হামলায় তিন এসএসসি পরীক্ষার্থী আহত
ওসি জানান, শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। শুক্রবার তাদের অপরাধ সংগঠনের কিছু স্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
]]>




