আমায় নিয়ে ট্রোল হচ্ছে মানেই আমি স্টার: সৌরভ দাস
<![CDATA[
ভারতীয় বাংলা ছোটপর্দা বা বড়পর্দায় নিজের স্বকীয়তা নিয়ে কাজ করে যাচ্ছেন সৌরভ দাস। সৌরভ মানেই অন্য কিছু। এ বার মহিষাসুর রূপে ধরা দিতে চলেছেন এই অভিনেতা।
আর তার প্রথম লুক দেখেই শুরু নানা কথা । মহিষাসুররূপী সৌরভ দাস প্রকাশ্যে আসা মাত্রই উড়ে আসছে একের পর এক মন্তব্য। এই অনুষ্ঠান উপলক্ষেই অনেক দিন পর ছোট পর্দায় দেখা যাবে সৌরভকে। অনেক দিন হলো তিনি ছোট পর্দা ছেড়ে মন দিয়েছেন সিরিজ আর সিনেমায়। কিন্তু এতদিন পর চেনা জায়গায় ফিরেও দর্শকের কটাক্ষের মুখে পড়তে হলো তাকে।
দর্শকের কটাক্ষের উপযুক্ত উত্তর দেন এই অভনেতা। তিনি বলেন, সত্যি কথা, এখন এই কথাগুলো আমি খুব উপভোগ করি। অনেক দিন ট্রোল হইনি, তাই ভাবছিলাম কবে আবার কী নিয়ে কথা হয়? আর এখন তো টিআরপির যুগ। আমাকে নিয়ে লোকজন হাসাহাসি করছে মানেই আমি স্টার।
আরও পড়ুন: ক্রুশল আহুজাকে নিয়ে নতুন রটনা
সৌরভ আরও যোগ করেন, আমি লিক্যুইড ডায়েটে আছি। তাই আরও বলেছিলাম আমায় কি মানাবে? তবে ওরা যেভাবে পুরো বিষয়টা সাজিয়েছে, তা না দেখলে মানুষ বুঝবে না যে কেন আমায় তথাকথিত মহিষাসুরের মতো দেখাচ্ছে না। আমি খুব খুশি সবাই আমায় নিয়ে কথা বলছে।
আপাতত নিজের ব্যবসার কাজ নিয়েই ব্যস্ত সৌরভ। পূজার পর এসভিএফ-এর নতুন ছবির কথা চলছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর শুরু হবে ‘মন্টু পাইলট’র নতুন সিজনের শুটিং।
সূত্র: আনন্দবাজার
]]>




