বাংলাদেশ

ঝুলন গোস্বামীর বিদায় ছাপিয়ে ফের আলোচনায় ‘মানকাডিং’

<![CDATA[

ক্রিকেটে ফের আলোচনায় মানকাডিং। লর্ডসের ভারত ও ইংল্যান্ডের মেয়েদের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ছিল ভারতীয় কিংবদন্তি ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচ। সে ম্যাচে ভারতীয় দল জয় নিয়েই মাঠ ছাড়লেও সব ছাপিয়ে আলোচনায় অফ স্পিনার দীপ্তি শর্মার হাতে ইংল্যান্ডের শার্লি ডিনের ‘মানকাড’ আউট হয়ে সাজঘরে ফেরার ঘটনাটি।

লর্ডসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে ১৬৯ রানের পুঁজি পায় ভারত। ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৮ রানেই নবম উইকেট হারায় ইংল্যান্ড। দশম উইকেট জুটিতে ফ্রেয়া ডেভিসকে নিয়ে লড়ছিলেন শার্লি ডিন। জয়ের পথে বেশ ভালোভাবেই ছিল তারা। শেষ ৭ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৭ রান।

দীপ্তি শর্মার সে ওভারে স্ট্রাইকে ছিলেন ডেভিস। ওভারের তৃতীয় বলটি করার মুহূর্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন নন-স্ট্রাইকে থাকা ডিন। সুযোগ বুঝে বল না করে উইকেট ভেঙে দেন শর্মা। ৮০ বলে ৪৭ রান করে রান আউট হয়ে যান ডিন।

আরও পড়ুন:ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে গোস্বামীর বিদায়

ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিটা হাতছানি দিচ্ছিল তাকে। ৩৫ রানের জুটিতে ম্যাচটাও বের করে এনেছিলেন প্রায়। এমন সময়ে এভাবে আউট হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। হাত থেকে ব্যাট ছুঁড়ে দিয়ে অবিশ্বাসে মাথা নাড়তে থাকেন তিনি।

১৯৪৭-৪৭৮ মৌসুমে টেস্টে অস্ট্রেলিয়ার বিল ব্রাউন প্রথমবার এভাবে আউট হন। তাকে আউট করা ভারতীয় বোলার ভিনু মানকড়ের নাম অনুসারেই এই আউটকে বলা হয় মানকাডিং। ক্রিকেট আইনে  এই ধরণের আউটকে বৈধতা দেওয়া হয় ‘আনফেয়ার প্লে’ ক্যাটাগরিতে। তবে চলতি বছরের মার্চে মানকাডিংকে আনুষ্ঠানিকভাবে রানআউট হিসেবে স্বীকৃতি দেয় ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি।

ধারা ৩৮-এর ‘আনফেয়ার প্লে’ বদল করে মানকাডিং পরিণত হয় ৪১ ধারার স্বাভাবিক রান আউটে। এই আউটকে ‘ক্রিকেটীয় চেতনার পরিপন্থী’ এমন অভিযোগ থেকে মুক্তি দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হলেও ডিনের আউটের পর ইংল্যান্ডের ক্রিকেটে ফের পুরনো কথার প্রতিধ্বনি।

ইংলিশ অলরাউন্ডার  জর্জিয়া এলিস বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, ভারতীয়রা কীভাবে ভাবল যে উইকেটটা এভাবে নিতে হবে? ডিন কোনো সুবিধা নেওয়ার জন্য এগিয়ে যায়নি। খুবই অদ্ভুত লেগেছে ব্যাপারটি। এ ঘটনা ঝুলনের বিদায়ের মুহূর্তটিকে ম্লান করে দিয়েছে।’

আরও পড়ুন:টি-টোয়েন্টিতে রোহিত শর্মার বিশ্বরেকর্ড 

তবে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর ইংলিশদের এসব সমালোচনা পাত্তা দিতে চান না। ম্যাচ শেষে এই রানআউট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো মনে করেছিলাম প্রথম ৯ উইকেট নিয়ে জিজ্ঞাসা করবেন। ওই উইকেটগুলো নেওয়া তো সহজ ছিল না। আর এ ধরনের আউট আইসিসির আইনেই আছে। আমার তো মনে হয়, দীপ্তির করা এই আউট ব্যাটারদের আরও সচেতন করবে।’

এর আগে আইপিএলে ইংলিশ ব্যাটার জস বাটলারকে  মানকাডিং করে আউট করেছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সে সময়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল এই ঘটনা। দীপ্তি শর্মার ঘটনার পর অনেকেই ফের তুলে আনছেন সেই ঘটনা।

৩৬ বছর বয়সী অফস্পিনার অবশ্য চুপ থাকেননি। দীপ্তি শর্মার প্রতি সমর্থন জানিয়ে টুইটারে লিখেন, ‘সবাই অশ্বিনকে নিয়ে এমন মেতে আছে কেন? আজকের বোলিং হিরো তো দীপ্তি।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!