বাংলাদেশ

বেলুচিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ সেনা সদস্য নিহত

<![CDATA[

পাকিস্তানের বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মেজরসহ ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

সেনাবাহিনীর গণমাধ্যমবিষয়ক শাখা জানিয়েছে, হেলিকপ্টারে থাকা দুই পাইলটসহ ছয়জনই মারা গেছেন।

নিহতরা হলেন: ৩৯ বছর বয়সী মেজর খুররাম শাহজাদ (পাইলট), ৩০ বছর বয়সী মেজর মুহাম্মদ মুনিব আফজাল (পাইলট), সুবেদার আবদুল ওয়াহিদ (৪৪), সিপাহি মুহাম্মদ ইমরান (২৭), নায়েক জলিল (৩০), সিপাহি শোয়াইব (৩৫)।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জলবায়ুমন্ত্রী শেরি রেহমান।

আরও পড়ুন: বন্যায় নাজুক অর্থনীতি, পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

বেলুচিস্তানে গত ১ আগস্ট সেনাবাহিনীর আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনার কারণ এখনো বিস্তারিত প্রকাশ করেনি আইএসপিআর।

ওই হেলিকপ্টারটিতেও ছয়জন আরোহী ছিলেন। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মুসা গোথের কাছে পাওয়া গিয়েছিল। হেলিকপ্টারটিতে থাকা ছয় আরোহীই মারা গিয়েছিলেন।

আইএসপিআর জানায়, খারাপ আবহাওয়া ও এয়ার ট্রাফিকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছিল।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!