বাংলাদেশ

রাজধানীতে বৃষ্টি, প্রবণতা আরও বাড়বে

<![CDATA[

রাজধানীর আকাশে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই ছিল মেঘের আনাগোনা। কোনো কোনো স্থানে ফোঁটা-ফোঁটা বৃষ্টিও হয়েছে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতি অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলেও জানানো হয়েছে।  

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, দেশে এখনও মৌসুমি বায়ু অবস্থান করছে যা দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ সৃষ্টি করছে এবং এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আরও কিছুদিন এই পরিস্থিতি চলতে পারে।

তিনি বলেন, সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে মৌসুমি বায়ু বিদায় নেয়। তাই অক্টোবরের প্রথম সপ্তাহের পর আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। 

আরও পড়ুন : ৪০ বছরে সবচেয়ে কম বৃষ্টি, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!